জমিতে যেকোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় জমি চাষ করে মাটির নিচে ফেলে পচিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে। সবুজ সার এক ধরনের জৈব সার। ধইঞ্চা, গোমটর, বরবটি, শণ, কলাই এসব ফসল দ্বারা সবুজ সার তৈরি করা যায়। সবুজ সার যেখানে তৈরি করা হয় সেখানে ব্যবহৃত হয়।


সবুজ সারের উপকারিতা

নিচে সবুজ সারের উপকারিতা তুলে ধরা হলো–

১। সবুজ সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উৎপাদন শক্তি বাড়ায়।

২। সবুজ সার মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যোগ করে।

৩। সবুজ সার মাটিতে নাইট্রোজেন বাড়ায়।

৪। সবুজ সার প্রয়োগের ফলে মাটিস্থ অণুজীবগুলো ক্রিয়াশীল হয়।

৫। মাটির জৈবিক পরিবেশ উন্নত করে।

৬। সবুজ সার মাটিস্থ পুষ্টি উপাদান সংরক্ষণ করে।

৭। সবুজ সার মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে।

Post a Comment

Previous Post Next Post