ষষ্ঠ শ্রেণি - বাংলা

১. আকাশ প্রবন্ধটি কার লেখা?

ক. হুমায়ূন আহমেদ খ. হুমায়ুন আজাদ

গ. আব্দুল্লাহ আল-মুতি ঘ. মুহাম্মদ আব্দুল হাই

সঠিক উত্তর : গ


২. আব্দুল্লাহ আল–মুতি কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৩ সালে খ. ১৯১১ সালে 

গ. ১৯১৭ সালে ঘ. ১৯৩০ সালে

সঠিক উত্তর : ঘ


৩. আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?

ক. আকাশ সম্পর্কে জানা 

খ. প্রকৃতি সম্পর্কে জানা

গ. বিজ্ঞানচেতনা সৃষ্টি 

ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি

সঠিক উত্তর : গ


৪. রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?

ক. নীল খ. সাদা 

গ. কালো ঘ. লাল

সঠিক উত্তর : গ


৫. সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন? 

ক. দিনের বেলায় খ. দুপুর বেলায় 

গ. বিকেল বেলায় ঘ. গোধূলিলগ্নে

সঠিক উত্তর : ক


৬. কখন রঙের বন্যা নামে?

ক. ভোর বা সকালে

খ. সকালে বা দুপুরে

গ. বিকেল বেলায়

ঘ. গোধূলিলগ্নে

সঠিক উত্তর : ঘ


৭. আগেকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?

ক. নিরক্ষরতার কারণে 

খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়

গ. মানুষের কাছ থেকে শুনে 

ঘ. আকাশের নিচে বসবাস করছে বলে

সঠিক উত্তর : খ


৮. আকাশ আসলে কিসের ঢাকনা?

ক. পৃথিবীর খ. মাটির 

গ. পানির ঘ. বায়ুমণ্ডলের

সঠিক উত্তর : ঘ


৯. বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?

ক. ১০টি খ. ১৫টি 

গ. ২০টি ঘ. ২৫টি

সঠিক উত্তর : গ


১০. নাইট্রোজেন কী?

ক. বর্ণহীন মেঘ

খ. নীল রঙের মেঘ 

গ. বাতাসের প্রধান উপাদান 

ঘ. আকাশের নীল চাঁদোয়া

সঠিক উত্তর : গ 

Post a Comment

Previous Post Next Post