সপ্তম শ্রেণি : বাংলা ১ম পত্র

১. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়?

ক. ঘুমুতে গেলে 

খ. মাকে কাছে পেলে 

গ. খেলার সঙ্গী পেলে 

ঘ. প্রভাতফেরির গান শুনলে

সঠিক উত্তর : খ


২. লখাকে চোখ-কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ কী?

ক. সে ভয় পেয়েছিল 

খ. বাইরে অন্ধকার ছিল 

গ. তাকে ফুল আনতে হবে 

ঘ. মায়ের কাছে ফিরে যেতে হবে

সঠিক উত্তর : গ


৩. লখার গায়ের রং কেমন ছিল?

ক. শ্যামলা খ. ফরসা 

গ. গাঢ় কালো ঘ. কালো

সঠিক উত্তর : গ


৪. লখার বুক কিসে ফুলে উঠল?

ক. কষ্টে খ. কাঁটার আঘাতে 

গ. আনন্দে ঘ. গর্বে 

সঠিক উত্তর : ঘ


৫. কে সবকিছু বুঝলেও ভাষায় প্রকাশ করতে পারত না?

ক. লখা খ. লখার মা 

গ. সোনাই ঘ. লখার বন্ধু

সঠিক উত্তর : ক


৬. লখা জন্ম থেকেই কী ছিল?

ক. বোবা খ. পঙ্গু 

গ. অন্ধ ঘ. কালা

সঠিক উত্তর : ক


৭. লখার একুশে গল্পটিতে ‘লক্ষ্মীসোনারা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?

ক. ভাষাশহিদদের 

খ. থোকা থোকা ফুলগুলোকে 

গ. লখার বন্ধুদের 

ঘ. লখাকে

সঠিক উত্তর : খ


৮. শিশিরে ভিজে খুক খুক করে কে কাশছিল?

ক. লখা 

খ. লখার বন্ধু 

গ. প্রভাতফেরির লোকজন 

ঘ. লখার মা

সঠিক উত্তর : ক


৯. লখা কিসের জন্য গাছের মগডালে উঠেছিল?

ক. ছালের জন্য

খ. লাকড়ির জন্য 

গ. ফুলের জন্য

ঘ. ফলের জন্য

সঠিক উত্তর : গ


১০. লখা ফুল নিয়ে প্রভাতফেরির সঙ্গে কোথায় যাচ্ছিল?

ক. স্মৃতিসৌধে 

খ. সোহরাওয়ার্দী উদ্যানে 

গ. জাদুঘরে 

ঘ. শহিদ মিনারে

সঠিক উত্তর : ঘ


১১. কী দেখলে লখার বুক কেঁপে ওঠে ভয়ে?

ক. ছায়া খ. শিয়াল

গ. অন্ধকার ঘ. মূর্তি

সঠিক উত্তর : ক


১২. লখা ভোররাতে কার পাশ হতে উঠে পড়ল?

ক. বোনের খ. ভাইয়ের 

গ. মায়ের ঘ. বাবার

সঠিক উত্তর : গ


১৩. লখার মা কেমন করে ঘুমাচ্ছিলেন?

ক. চোখ খোলা রেখে 

খ. চোখ বন্ধ করে 

গ. চিৎ হয়ে 

ঘ. মুখ হা করে

সঠিক উত্তর : ঘ


১৪. কার গায়ে জ্বর উঠে বুকে কাশি বসে যায়?

ক. লখার বাবার খ. মিছিলের জনতার 

গ. লখার মায়ের ঘ. লখার 

সঠিক উত্তর : ঘ


১৫. রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় কী?

ক. লখার বালিশ খ. লখার শরীর 

গ. লখার কাপড় ঘ. লখার বিছানা

সঠিক উত্তর : ঘ


১৬. লখা কোথায় ঘুমায়?

ক. রেললাইনে খ. খাদে 

গ. ফুটপাতে ঘ. বস্তিতে

সঠিক উত্তর : গ


১৭. প্যান্ট আধা খসা অবস্থায় লখা কী করল?

ক. গাছে উঠছিল খ. পড়ে গিয়েছিল 

গ. হাঁটতে লাগল ঘ. দৌড়াতে লাগল

সঠিক উত্তর : ঘ


১৮. লখার বিছানা কেমন?

ক. শানের খ. কঠিন শানের 

গ. কাঠের ঘ. পাথরের 

সঠিক উত্তর : খ


১৯. লখার দিন কাটে কী কাজ করে?

ক. কাগজ পুড়িয়ে 

খ. কাগজ কুড়িয়ে 

গ. খেলাধুলা করে 

ঘ. পড়াশোনা করে 

সঠিক উত্তর : খ


২০. রাতে লখা মায়ের পাশে শুয়ে কিসের কষ্ট ভুলে যায়?

ক. পিপাসার খ. ক্ষুধার 

গ. গরমের ঘ. শীতের

সঠিক উত্তর : খ


২১. লখা মনে মনে কী বলে?

ক. অ, আ

খ. অ, আ, র, ল 

গ. অ, আ, চ, ছ 

ঘ. অ, আ, ক, খ

সঠিক উত্তর : ঘ


২২. প্রভাতফেরিতে লখার হাতে কী ছিল?

ক. কলম খ. ঢোল

গ. ফুলের তোড়া ঘ. ফুল

সঠিক উত্তর : ঘ


২৩. লখার হাত উপচে কী পড়ছিল?

ক. গাঁদা ফুলের মালা 

খ. রক্তলাল ফুলের গুচ্ছ 

গ. ফুলের তোড়া 

ঘ. লাল লাল ফুল 

সঠিক উত্তর : খ


২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ — গানটির সুরকার কে?

ক. আবদুল লতিফ 

খ. আবদুল গাফ্ফার চৌধুরী 

গ. আলতাফ মাহমুদ 

ঘ. আপেল মাহমুদ

সঠিক উত্তর : গ


২৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ কোথায় গুলি চালায়?

ক. ছাত্রদের ওপর খ. রাস্তায় 

গ. সভায় ঘ. মিছিলে

সঠিক উত্তর : ঘ


২৬. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে প্রথম আন্দোলন হয় কত সালে?

ক. ১৯৪৮ খ. ১৯৪৯ 

গ. ১৯৫০ ঘ. ১৯৫১

সঠিক উত্তর : ক


২৭. ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায় কত সালে?

ক. ১৯৪৮ খ. ১৯৪৯ 

গ. ১৯৫০ ঘ. ১৯৫২

সঠিক উত্তর : ঘ


২৮. ফেব্রুয়ারি মাসের কত তারিখ ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালায়?

ক. ১৯ খ. ২০

গ. ২১ ঘ. ২২

সঠিক উত্তর : গ


২৯. কেন্দ্রীয় শহিদ মিনার কোথায়?

ক. ময়মনসিংহে খ. সাভারে 

গ. গোপালগঞ্জে ঘ. ঢাকায়

সঠিক উত্তর : ঘ


৩০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’—এখানে কাদের কথা বলা হয়েছে?

ক. ভাষাশহিদদের খ. পাকিস্তানিদের 

গ. ছাত্রদের ঘ. বিদেশিদের

সঠিক উত্তর : ক

Post a Comment

Previous Post Next Post