জিকা ভাইরাস হচ্ছে ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত। এটি একটি RNA ভাইরাস যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক বানরের দেহে এ ভাইরাসটি প্রথম সনাক্ত হয়। ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে প্রথমবারের মতো মানবদেহে ভাইরাসটি পাওয়া যায়।


জিকা ভাইরাসের লক্ষণ

১. জ্বর হওয়া;

২. হালকা মাথা ব্যাথা হওয়া;

৩. অস্থিসন্ধিতে ব্যাথা হওয়া;

৪. পেশীতে ব্যাথা হওয়া;

৫. শরীরে লালচে দাগ বা ফুস্কুড়ি পড়া ইত্যাদি।


নিবারণ : Zika Virus-এ আক্রান্ত হলে তা থেকে সুস্থ হতে নিম্নোক্ত কাজগুলো করা যেতে পারে–

  • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।
  • জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।
  • জ্বর বেশি হলে শরীর মুছে দিতে হবে।

নিয়ন্ত্রণ : Zika Virus নিয়ন্ত্রণে নিম্নোক্ত কাজগুলো করতে হবে-
  • আক্রান্ত রোগীকে যেন মশা না কামড়াতে পারে তার ব্যবস্থা করতে হবে। কারণ মশার মাধ্যমে এ ভাইরাসের বিস্তার ঘটে।
  • মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে।
  • বাসা বাড়িতে যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব, গাড়ির টায়ার ইত্যাদি পরিষ্কার রাখতে হবে যেন তা মশার প্রজনন ক্ষেত্র না হয়।

আরো পড়ুনঃ-

১। সার্স (SARS) কি? সার্সের উৎপত্তি, লক্ষণ এবং প্রতিরোধ।

২। ব্রংকাইটিস (Bronchitis) কাকে বলে? ব্রংকাইটিস এর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।

৩। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ।

৪। উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ কি?

৫। কলেরা (Cholera) কি? কলেরার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।

৬। অ্যাজমা বলতে কি বুঝায়? এর লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ।

৭। লিউকেমিয়া কি? লিউকেমিয়া কেন হয়? What is Leukemia in Bengali?

৮। হার্ট অ্যাটাক বলতে কি বুঝ? হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার।

৯। এইডস (AIDS) কি? এইডস ছোঁয়াচে রোগ নয় কেন?

১০। এপিলেপসি কি? What is Epilepsy in Bengali?

Post a Comment

Previous Post Next Post