কম্পিউটার মানুষের তৈরি একটি অত্যাধুনিক যন্ত্র। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এর অনেক গুনাবলীর পাশাপাশি অনেক সীমাবদ্ধতাও রয়েছে। কম্পিউটারের প্রধান প্রধান সীমাবদ্ধতা নিচে দেওয়া হলো।

  • কম্পিউটারের নিজের কোন চিন্তা করার শক্তি নেই। তাই অনেক সমস্যার সমাধান নিজে থেকে করতে পারে না।
  • কম্পিউটারের স্মৃতি শক্তি এবং গতির সীমাবদ্ধতা রয়েছে।
  • কম্পিউটার বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে। যেখানে বিদুৎ শক্তি নেই সেখানে কম্পিউটার চালনা করা কঠিন।
  • যে কাজের জন্য নির্দেশ দেয়া হয় শুধুমাত্র সেই কাজই করতে পারে। কাজের সময় দিক পরিবর্তন করতে পারে না।
  • কম্পিউটার একটি যন্ত্র। এর সামান্য কোন একটি পার্টস নষ্ট হয়ে গেলে অনেক সময় সম্পূর্ন কম্পিউটারটি বিকল হয়ে বসে থাকে। তখন কোন কাজ করা যায় না।
  • কম্পিউটার নিজেকে নিজে পরিচর্যা করতে পারে না।

Post a Comment

Previous Post Next Post