ইন্টরনেট, টেলি কনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর যেকোনাে দেশে অবস্থান করেও একজন ডাক্তার অন্য যে কোনাে স্থানের কোনাে রােগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন, তাকে ই-ডাক্তার বা টেলিমেডিসন (Telemedicine) বলে। এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময়, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রােগীর চিকিৎসা সেবার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।

টেলিমেডিসিনের সুবিধা

  • ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া যায়।
  • স্বল্প ব্যয়ে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায়।
  • ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে।
  • বিদেশে না গিয়েও বিদেশী কোন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায়।
  • সহজে রােগ বিশ্লেষণ করা যায়।
  • রােগীদের সব তথ্য সংরক্ষণ করা যায়।

Post a Comment

Previous Post Next Post