ধমনি ও শিরা মূলত রক্তনালি। যেসব রক্তনালির মাধ্যমে অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, তা-ই ধমনি। আর যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলে। নিচে ধমনি ও শিরার মধ্যে পার্থক্য তুলো ধরা হলো।

ধমনি

  1. ধমনি হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে দেহের কৈশিকনালিতে শেষ হয়।
  2. ধমনি হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের দিকে পরিবহন করে।
  3. পালমোনারি ধমনি ছাড়া অন্য ধমনিগুলো O2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত উজ্জ্বল লাল বর্ণের।
  4. প্রাচীর বেশ পুরু ও স্থিতিস্থাপক।

  5. কপাটিকা থাকে না।
  6. গহ্বর ছোট।
  7. অক্সিজেনের পরিমাণ বেশি।
  8. কার্বন ডাইক্সাইডের পরিমাণ কম।

শিরা

  1. শিরা কৈশিকনালি থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়।
  2. শিরা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে।
  3. পালমোনারি শিরা ছাড়া অন্য শিরাগুলো CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত কালচে বর্ণের।
  4. প্রাচীর কম পুরু ও অস্থিতিস্থাপক।

  5. কপাটিকা থাকে।
  6. গহ্বর বড়।
  7. অক্সিজেনের পরিমাণ কম।
  8. কার্বন ডাইক্সাইডের পরিমাণ বেশি।

Post a Comment

Previous Post Next Post